শিবগঞ্জে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
রবিউল ইসলাম রবিঃ সারাদেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়নের গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস-২০২০ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধ-নির্মিতের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন প্রতিষ্ঠানের পরিচালক শাহীনুর ইসলাম শাহীন। এরপর শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবুর নেতৃত্বে স্কুলের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক র্যালি গুজিয়া বন্দর প্রদক্ষিণ শেষে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা প্রতিষ্ঠানের পরিচালক শাহীনুর ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের উপ-পরিচালক মমতাজ বেগম, প্রধান শিক্ষক শাহীনুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল মজিদ, রিমন, মিজানুর রহমান, আব্দুল হান্নান, উজ্জল, ফিরোজ, আব্দুল্লাহ্ আল-মামুন, উম্মে কুলছুম, ছেলিনা আক্তার, শিউলী, সুমাইয়াসহ সকল শিক্ষক-কর্মচারী ও প্রায় ৭ শতাধিক শিক্ষার্থীবৃন্দ।