বেলকুচিতে শাওন টার্চ বিউটি পার্লার উদ্বোধন
২২ এপ্রিল, ২০২৬ ০৩:৩৯ অপরাহ্ন

  

বেলকুচিতে শাওন টার্চ বিউটি পার্লার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-০২-২০২০ ০৭:৫১ অপরাহ্ন
বেলকুচিতে শাওন টার্চ বিউটি পার্লার উদ্বোধন
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকা মুকুন্দগাঁতী বাজারের শফিক প্রিন্টার্সের ২য় তলায় শাওন টার্চ বিউটি পার্লার নামে একটি অত্যাধুনিক বিউটি পার্লার শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে শুভ উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক ও পৌর মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজা ফিতা কেটে শাওন টার্চ বিউটি পার্লারটির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, বড়ধুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীমসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শাওন বলেন, আমাদের এলাকায় অনেক বিউটি পার্লার আছে কিন্তু নেই আধুনিক যন্ত্রপাতি, ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ বিউটিসিয়ান, তাই সাজসজ্জার ক্ষেত্রে নানা ধরনের জটিলতা দেখা দেয়, আমরা এই সব বিষয় মাথায় রেখে আধুনিক সব যন্ত্রপাতি, বিদেশি কসমেটিক্স দ্বারা কাজ ও বিভিন্ন সুযোগ সুবিধা সম্পুন্ন বিউটি পার্লার চালু করেছি। বিশেষ করে বৌ-সাজ, ভূরু প্লাগ, ফেসিয়াল, চুল কালার, রিবোডিংসহ মেয়েদের সকল ধরনের সাজসজ্জার কাজ আমরা যত্নের সাথে সুলভ মুল্যে করে থাকি।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-০২-২০২০ ০৭:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 651 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com