উল্লাপাড়ায় ৫ দিন ব্যাপী একুশে গ্রন্থমেলা শুরু
০৩ মে, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ৫ দিন ব্যাপী একুশে গ্রন্থমেলা শুরু

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২১-০২-২০২০ ০৫:২৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় ৫ দিন ব্যাপী একুশে গ্রন্থমেলা শুরু

রায়হান আলীঃ “আট আনায় জীবনের আলো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার উল্লাপাড়ায় শুরু হয়েছে ৫ দিন ব্যাপী অমর একুশে ১০ম গ্রন্থমেলা। সকালে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে পাঁচ দিন ব্যাপী এই গ্রন্থমেলার উদ্বোধন করেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রন্থ মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ আরিফুজ্জামানের সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রহমান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ও সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড. জেড. এম. তাজুল হুদা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কল্যাণ ভৌমিক ও ইউসুফ আলী মন্টু । মেলায় মোট ৬০টি স্টল স্থান পেয়েছে। মেলাতে প্রতিদিন সন্ধ্যায় একুশেথর তাৎপর্য নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-০২-২০২০ ০৫:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 228 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com