বেলকুচিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
২২ এপ্রিল, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন

  

বেলকুচিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-০২-২০২০ ০৪:০১ অপরাহ্ন
বেলকুচিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
জহুরুল ইসলাম: নানা আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে বেলকুচি সরকারী কলেজ থেকে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে প্রভাতফেরী বের করা হয়। প্রভাত ফেরীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। এসময় ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভায় ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে ও আব্দুর রউফ কমলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খাঁন, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা, কবিতা, ছড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং দেশ বরেণ্য শিল্পীদের গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-০২-২০২০ ০৪:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 688 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com