তাড়াশে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৬ মে, ২০২৬ ০৭:১২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২১-০২-২০২০ ০৩:১৩ অপরাহ্ন
তাড়াশে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে  মাদক বিরোধী অভিযান চালিয়ে  ইয়াবাসহ মোঃ হাবিবুর রহমান  নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা। 
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ সিরাজগঞ্জ  এর কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার। আটককৃত  মোঃ হাবিবুর রহমান (৪১) হলেন তাড়াশ উপজেলার হামকুড়িয়া  গ্রামের নজির উদ্দিন প্রামানিক এর ছেলে।  
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানাধীন হামকুড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ হাবিবুর রহমান  কে গ্রেফতার করা হয়। এ সময় ৬ পিছ ইয়াবা ও ২ টি মেবাইলসেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীর বিরোদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০২-২০২০ ০৩:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 427 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com