শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ২১-০২-২০২০ ১২:১৬ অপরাহ্ন |
অমর একুশে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে ভ্রাম্যমান প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ভোরে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপান থেকে এই ভ্রাম্যমান প্রভাত ফেরি শুরু হয়। প্রভাত ফেরি উদ্ধোধন করেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ গৌর। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই প্রভাত ফেরিতে সঙ্গীত পরিবেশন করে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীবৃন্দ। ট্রাক যোগে এই প্রভাত ফেরি শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে এসে শেষ হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com