তাড়াশে কৃষকলীগ নেতার পরিবারকে এমপির অনুদান প্রদান
০৮ নভেম্বর, ২০২৬ ১০:০২ অপরাহ্ন

  

তাড়াশে কৃষকলীগ নেতার পরিবারকে এমপির অনুদান প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২১-০২-২০২০ ১২:০৩ অপরাহ্ন
তাড়াশে কৃষকলীগ নেতার পরিবারকে এমপির অনুদান প্রদান

আশরাফুল ইসলাম রনি: 
হৃদরোগে আক্রান্ত হয়ে নিহত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কৃষকলীগ নেতার অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন স্থানীয় এমপি ও উপজেলা কৃষকলীগ নেতারা। 
গত মাসে তাড়াশ পৌর শহরের বারোয়ারী বটতলা মোড়ে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপজেলা কৃষকলীগের অন্যতম নেতা জগন্নাথ সরকার। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ে একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে। পরে শুক্রবার সকালে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ছুটে যান তার বাড়িতে। এ সময় তার পরিবারের হাতে নগদ টাকা তুলে দেন ও সব সময় তাদের পরিবারে পাশে থাকার প্রতিশ্রুতি দেন । এ সময় তাড়াশ উপজেলা কৃষকলীগের সভাপতি কাজি গোলাম মস্তোফা ও সাধারন সম্পাদক রিন্টু আহমেদসহ নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০২-২০২০ ১২:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 448 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com