বেলকুচিতে ইয়াবাসহ কারবারী আটক
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-০২-২০২০ ০৮:০৫ অপরাহ্ন
|
|
বেলকুচিতে ইয়াবাসহ কারবারী আটক
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতীর সুইপার কলোনীতে অভিযান চালিয়ে ১ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১৯ ফেব্রয়ারী) রাতে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতীস্থ সুইপার কলোনীতে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ শ্রী নয়ন বাসফো (২৫) নামে ১ মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত শ্রী নয়ন বাসফো মুকুন্দগাঁতীর সুইপার কলোনীর মৃত কালো বাসফো'র ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতীস্থ সুইপার কলোনী থেকে শ্রী নয়ন বাসফো নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-০২-২০২০ ০৮:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 664 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ