উল্লাপাড়ায় উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী বাছাই
০৩ মে, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী বাছাই

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২০-০২-২০২০ ০৬:৫৭ অপরাহ্ন
উল্লাপাড়ায় উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী বাছাই

উল্লাপাড়া প্রতিনিধিঃ  ‘সোনার বাংলায় মুজিববর্ষে সমাজকল্যাণ এগিয়ে চলে, প্রতিবন্ধী ভাতা প্রদান, শেখ হাসিনার অবদানথ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো উন্মুক্ত ভাতাভোগী বাছাই কার্যক্রম। ইউনিয়ন পরিষদ চত্বরে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীত মহিলা ও অস্বচ্ছল  প্রতিবন্ধী ভাতাভোগীদের বাছাই কার্যক্রমে পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজের সভাপত্বিতে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব। ভাতা বাছাই কার্যক্রম অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সিনিয়র সাবেক সহ সভাপতি মোশারফ হোসেন রাঙ্গা ও স্থানীয় ইউপি সদস্যগণ।

পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, মুজিববর্ষ উপলক্ষে ইউনিয়নে যারা বয়স্ক, বিধবা স্বামী নিগৃহীত মহিলা ও অস্বচ্ছল প্রতিবন্ধী তাদের সঠিক ভাবে বাছাই করে ভাতা প্রদান করা হবে। তিনি আরো জানান, এই ধাপে ২৪৪ জন অস্বচ্ছল প্রতিবন্ধী, ৭৫ জন বয়স্ক ও ৫০ জন বিধবা ব্যক্তিকে ভাতা প্রদান করা হবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-০২-২০২০ ০৬:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 315 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com