শিবগঞ্জে ছাত্রীকে উত্যক্ত করায় ভ্রাম্যমান আদালতে বখাটে ঝিনুকের ১ মাসের সাজা
রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের আলিয়ারহাট গ্রামের মকুল মিয়ার ছেলে ঝিনুক রাজ (২২) দাখিল পরীক্ষার্থী ছাত্রীকে উত্যক্ত করার কারনে এক মাসের সাজা দিয়েছেন শিবগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জানা যায়, ১৯ ফেব্রুয়ারী বুধবার সকাল ৯,২০ ঘটিকার সময় সিহালী গ্রামের নুরুল ইসলামের মেয়ে নুশরাত জাহান নিশা (১৬) আলিয়ারহাট পরীক্ষা কেন্দ্রে দাখিল পরীক্ষা দিতে আসলে আটমূল ইউনিয়নের আলিয়ারহাট গ্রামের মকুল মিয়ার ছেলে ঝিনুক রাজ(২২) উক্ত পরীক্ষার্থীকে পথ রোধ করে অকথ্য কথার দ্বারা উত্যক্ত করে। উক্ত সময়ে আলিয়ারহাট বাজারের পশ্চিম পার্শ্বে ভ্রাম্যমান আদালত বসলে ঘটনাটি তাদের নজরে পরে। ভ্রাম্যমান আদালত সাথে সাথে বাজারের পশ্চিম পার্শ্বের রাস্তার উপর থেকে আটক করে পরীক্ষার্থীর নিকট বিস্তারিত শোনার পর দ্বন্ডবিধির ৫০৯ ধারায় ঘটনাস্থলেই এক মাসের সাজা দিয়ে উক্ত বখাটেকে জেল হাজুতে পাঠানো হয়।
নিউজরুম ২০-০২-২০২০ ০৯:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে এবং 341 বার দেখা হয়েছে।