২৮ ফেব্রুয়ারি থেকে অর্ধশতাধিক হলে আসছে ‘হৃদয় জুড়ে’
২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০৬ অপরাহ্ন

  

২৮ ফেব্রুয়ারি থেকে অর্ধশতাধিক হলে আসছে ‘হৃদয় জুড়ে’

নিউজরুম
২০-০২-২০২০ ০৯:৪৬ পূর্বাহ্ন
২৮ ফেব্রুয়ারি থেকে অর্ধশতাধিক হলে আসছে ‘হৃদয় জুড়ে’

বিনোদন প্রতিনিধি : ২৮ ফেব্রুয়ারি অর্ধশতাধিক হলে মুক্তি পাচ্ছে রফিক শিকদার পরিচালিত সিনেমা ‘হৃদয় জুড়ে’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার। যা সিনেমা প্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে । সাড়ে ৩ মিনিটের ট্রেলারটিতে রয়েছে প্রেম, রোমান্স ও একই সাথে হিংস্রতা। ‘হৃদয় জুড়ে’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীরব ও কলকাতায় প্রিয়াঙ্কা সরকার। আরও আছেন সাইফ চন্দন, পাপিয়া, ডন ও যুবরাজ।

ছবিটি সম্পর্কে পরিচালক রফিক শিকদার বলেন, 'ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। প্রথম দিনে দেশের পরিচ্ছন্ন অর্র্ধশতাধিক হলে ছবিটি মুক্তি দেয়ার চিন্তা রয়েছে আমাদের। অনেক দিনের পরিশ্রমের ফসল ছবিটি। ছবিটি একটি কমপ্লিট বিনোদন প্যাকেজ। আশাকরি দর্শকদের বিনোদন চাহিদা পূরণ করবে 'হৃদয়জুড়ে'।উল্লেখ্য, রফিক শিকদার ২০১৭ সালের মার্চে শুটিং শুরু করেছিলেন ‘হৃদয় জুড়ে’ ছবির। কিন্তু নায়িকাকে পরিচালক ‘প্রেম ও বিয়ের প্রস্তাব’ দিয়েছেন এমন অভিযোগের বিচার-সালিশেই শুটিং আটকে থাকে প্রায় বছর খানেক। এরপর পরিচালকের মা এবং ছবিটির একজন অভিনেতা অসুস্থ ছিলেন। সব জটিলতা কাটিয়ে গত বছরের মাঝামাঝি ছবির শুটিং শেষ করেন শিকদার। ‘হৃদয় জুড়ে’ প্রযোজনা করেছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড।


নিউজরুম ২০-০২-২০২০ ০৯:৪৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 343 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com