তাড়াশে ৩০ লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৬ মে, ২০২৬ ০৮:১৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে ৩০ লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৯-০২-২০২০ ০৯:০০ অপরাহ্ন
তাড়াশে ৩০ লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের  তাড়াশে  মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদসহ মোঃ আনোয়ার হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‌্যাব-১২ সদস্যরা। সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা। 
বুধবার বিকালে এক  প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে র‌্যাব-১২ সিরাজগঞ্জ  স্পেশাল কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার। আটককৃত মোঃ আনোয়ার হোসেন(৩৮) হলেন তাড়াশ উপজেলার ক্ষুদ্রমাদাইনগর  গ্রামের মোঃ আঃ জব্বার শেখ এর ছেলে। 
 প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ক্ষুদ্রমাধাইনগর গ্রামস্থ মৃত গোলাম মওলা বক্স এর ছেলে আঃ জব্বার শেখ বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আনোয়ার হোসেন কে গ্রেফতার করা হয়। এ সময় ৩০ লিটার চোলাইমদ, ০১ টি মোবাইলসেট  ও নগদ ১৫০০/-টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-০২-২০২০ ০৯:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 408 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com