কামারখন্দে নিখোঁজের ৯দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার
২৪ অক্টোবর, ২০২৬ ০৮:০০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে নিখোঁজের ৯দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ খায়রুল ইসলাম
১৯-০২-২০২০ ১১:৫১ পূর্বাহ্ন
কামারখন্দে নিখোঁজের ৯দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার
খাইরুল ইসলামঃ  সিরাজগঞ্জের কামারখন্দে নিখোঁজের পর ৯দিন একাধিক মামলার আসামী সাইদুল ইসলামের (৩৬) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মধ্য ভদ্রঘাট গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নিহতের বাড়ীর পাশে উপজেলার তালুকদার বাজার এলাকা থেকে মাটিচাপা দেয়া অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, নিখোঁজের ৯দিন পর সাইদুলের বাড়ীর পাশের একটি পুকুরের পার থেকে মাটিচাপা দেয়া অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার প্রতিপক্ষ তাকে হত্যা করেছে। মরদেহ সুরতহাল শেষে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

মোঃ খায়রুল ইসলাম ১৯-০২-২০২০ ১১:৫১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 755 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com