বেলকুচি থেকে মনোনয়ন প্রাপ্ত ৩ সাব-ইন্সপেক্টরকে ওসির শুভেচ্ছা
২০ এপ্রিল, ২০২৬ ০৭:১৭ অপরাহ্ন

  

বেলকুচি থেকে মনোনয়ন প্রাপ্ত ৩ সাব-ইন্সপেক্টরকে ওসির শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৮-০২-২০২০ ০৭:২৯ অপরাহ্ন
বেলকুচি থেকে মনোনয়ন প্রাপ্ত ৩ সাব-ইন্সপেক্টরকে ওসির শুভেচ্ছা
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি থানা থেকে পুলিশের সাব-ইন্সপেক্টর পদে মনোনয়ন প্রাপ্ত ৩ জনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওসি। পুলিশের সাব-ইন্সপেক্টর পদে মনোনয়ন প্রাপ্ত বেরকুচি পৌর এলাকার চরচালা গ্রামের লুৎফর রহমানের ছেলে ফাহাদ হহাসান, গাড়ামাসী গ্রামের আবু সাইদ খানের ছেলে আলিফ মোহাম্মদ ও ধুকুরিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম তাদেরকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান এবং বাড়ী-বাড়ী গিয়ে তাদের বাবা-মাকে মিষ্টমুখ করান তিনি। এসময় তিনি নব্য পুলিশের সাব-ইন্সপেক্টরে মনোনয়ন প্রাপ্তদেরকে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন এবং তাদেরকে কোন প্রকার কারো সাথে অনৈতিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন। ইতিমধ্যে তাদের চাকুরীর পুলিশ ভেরিফিকেশন সহ অনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে। এখন ট্রেনিং ইনস্টিটিউটে যাওয়ার জন্য অপেক্ষায় প্রহর গুনছেন নব্য পুলিশের সসাব-ইন্সপেক্টর পদে মনোনয়ন পাওয়া সদস্যরা।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৮-০২-২০২০ ০৭:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1323 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com