উল্লাপাড়ায় ৭ জন জুয়ারীকে ১৫ দিনের কারাদন্ড
০৩ মে, ২০২৬ ০১:০৪ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ৭ জন জুয়ারীকে ১৫ দিনের কারাদন্ড

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৮-০২-২০২০ ০৫:৫০ অপরাহ্ন
উল্লাপাড়ায় ৭ জন জুয়ারীকে ১৫ দিনের কারাদন্ড

উল্লাপাড়া প্রতিনিধিঃ  সিরাজগঞ্জর উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ জন জুয়ারীকে জুয়া খেলার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে । উল্লাপাড়া উপজলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জামান মঙ্গলবার এ আদালত পরিচালনা করেন ।  সাজা প্রাপ্তরা হলেন- উল্লাপাড়া পৌর এলাকার এনায়েতপুর গ্রামের মোঃ শওকত আলীর ছেলে রানা আহম্মেদ(২৮), মোঃ গিয়াস উদ্দিন(২৩), মোঃ হাসেন আলীর ছেলে মোঃ হাসমত আলী(২৩), মোঃ হাবিবুর রহমানের ছেলে সুমন মিশা(২৬), আব্দুল জলিলের ছেলে তপু মিয়া(২৫), চরঘাটিনা গ্রামের ইউসুব আলীর ছেলে রাব্বি(২০), ও পঞ্চক্রোশী ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের দানেস আলীর ছেলে মোঃ দুলাল হোসেন(৩০) । 

পুলিশ জানিয়েছে সাজাপ্রাপ্তরা গত সোমবার রাতে পৌর এলাকার এনায়েতপুর হেলিপ্যাড সংলগ্ন নদীর পারের একটি ঘরে জুয়া খেলছিল । 

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসলাম হোসেন গোপন সুত্রে খবর পেয়ে ওই ৭ জুয়ারিকে আটক করে থানায় নিয়ে আসে । মঙ্গলবার ভ্রাম্যমান আদালতে এদের ১৫ দিন করে কারাদন্ড দেয় ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৮-০২-২০২০ ০৫:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 253 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com