এলাকাবাসীর সাথে বনভোজনে গিয়ে,শোকজ খেলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি
০৮ নভেম্বর, ২০২৬ ১০:১১ অপরাহ্ন

  

এলাকাবাসীর সাথে বনভোজনে গিয়ে,শোকজ খেলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৮-০২-২০২০ ০১:৪২ অপরাহ্ন
এলাকাবাসীর সাথে বনভোজনে গিয়ে,শোকজ খেলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বনভোজনে অংশ নেওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।  সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিএনপির এই নেতাকে কারণ দর্শাতে বলা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কতিপয় দুষ্কৃতিকারীদের গুলিতে গুলিবিদ্ধ হন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও মহিলা দলের নেত্রী মেরী বেগম। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে থেকে সাইদুর রহমান বাচ্চু ক্ষমতাসীন দলের ওইসব দুষ্কৃতিকারীদের সঙ্গে সম্প্রতি বনভোজনে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের অনুভূতিতে আঘাত করেছেন। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থি। অতএব, সাইদুর রহমান বাচ্চুর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না মর্মে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হলো। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমার এলাকা ‘দরগা রোড ওয়েলফেয়ার সোসাইটির’ আয়োজনে গত ১৪ ফেব্রুয়ারি একটি বনভোজনে অংশ নিয়েছিলাম। সেখানে দলমত নির্বিশেষে এলাকার সকল শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন। এখানে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেও ভুল বুঝিয়ে কেন্দ্রীয় কমিটিকে মিথ্যা তথ্য দিয়েছে। এ বিষয়ে জানতে কেন্দ্রীয় কমিটি থেকে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিলো আমি তার লিখিত জবাব দিয়ে দিয়েছি ।

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৮-০২-২০২০ ০১:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 772 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com