সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার স্ত্রীকে জবাই করে হত্যা
১৬ মে, ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার স্ত্রীকে জবাই করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৮-০২-২০২০ ১২:৩১ অপরাহ্ন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার স্ত্রীকে জবাই করে হত্যা

সোহাগ হাসান: সিরাজগঞ্জে শহরে রাশিদা খানম নাজু (৬৫) নামে সাবেক এক স্বাস্থ্য সহকারী কর্মকর্তাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে ঘটনার পর থেকে নিহতের বড় ছেলে স্বাস্থ্যকর্মী নাহিদ ইমরান লিয়ন পলাতক রয়েছেন। মঙ্গলবার বেলা ৯টায় দিকে সিরাজগঞ্জ সোনালী ব্যাংকের সামনে নিজ বাড়ি থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের ছোট ভাই রানা আহমেদ বলেন, বড় ছেলে নাহিদ ইমরান লিয়ন ও পুত্রবধুকে সাথে নিয়ে বসবাস করতেন রাশিদা খানম। সকালে পুত্রবধু তার ছেলেকে নিয়ে স্কুলে যায়। বাড়ি ফিরে এসে দেখে রাশিদা খানমকে নিজ ঘরে জবাই করে লাশ বিছানার উপর ফেলে রাখা হয়েছে। এসময় পুত্রবধু পিংকির চিৎকারে প্রতিবেশিররা ছুটে আসে। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, গরু জবাই করা ধারালো ছুরি দিয়ে রাশিদা খানমকে হত্যা করা হয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। তদন্ত করে দেখা হচ্ছে হত্যার সাথে কারা জড়িত। 


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৮-০২-২০২০ ১২:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 3308 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com