সিরাজগঞ্জের মুজিব সড়কের বাড়ির থেকে মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার,ছেলে পলাতক
১৬ মে, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জের মুজিব সড়কের বাড়ির থেকে মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার,ছেলে পলাতক

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৮-০২-২০২০ ১২:২৬ অপরাহ্ন
সিরাজগঞ্জের মুজিব সড়কের বাড়ির থেকে মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার,ছেলে পলাতক

সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে যুদ্ধাহত  মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের স্ত্রী,পরিবার পরিকল্পনার অবসর প্রাপ্ত  ইউনিয়ন স্বাস্থ্য সহকারি রাশেদা খানমের গলাকাটা  মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায় মঙ্গলবার সকালে মুজিব সড়কের টিএনটি কলোনীর তোজাম্মেল হক ভিলায় নিহতের বড় ছেলের স্ত্রী ঘড়ের মধ্যে রাশেদা খানমের মৃতদেহ দেখতে পেরে চিৎকার করে। এসময় আশে পাশের লোকজন ছুটে আসে এবং পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল  থেকে মৃতদেহ উদ্ধার করে। এসময় খাটের তোষকের নিচ থেকে পশু জবাই এর রক্তমাখা  ছুড়ি উদ্ধার করা হয়। পুলিশ ধারনা করছে ঐ ছুড়ি দিয়েই হত্যাকান্ডটি ঘটনো হয়েছে। তবে ঘটনার কারন উদঘাটন করতে পারেনি পুলিশ। দ্রুত কারন উদঘাটন করে আসামীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম। নিহত রাশেদার স্বামী মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক স্কুল শিক্ষক ছিলেন। তাদের ২ সন্তান এবং ১ মেয়ে রয়েছে। মেয়ে মানষিক প্রতিবন্ধি এবং ছোট ছেলে ঢাকায় চাকুরি করে। বড় ছেলে আর বড় ছেলের স্ত্রীর সাথে নিজ বাড়িতে থাকতেন। ঘটনার পর থেকে বড় ছেলে নাহিদ ইমারন নিয়ন পলাতক রয়েছে। 

 


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৮-০২-২০২০ ১২:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1492 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com