বেলকুচিতে অপহরণ মামলাসহ আটক ৩, ভিকটিম উদ্ধার
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-০২-২০২০ ১০:৪২ অপরাহ্ন
|
|
বেলকুচিতে অপহরণ মামলাসহ আটক ৩, ভিকটিম উদ্ধার
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে অপহরণ ও মাদক মামলার ৩ জনকে আটক করা হয়েছে। এসময় অপহিতা ভিকটিমকে উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) রাতে বেলকুচির বিভিন্ন এলাকা থেকে অপহরণ মামলার আসামী ও মাদকসহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, অপহরন মামলার অভিযুক্ত আসামী রাকিব হোসেন (২২) উপজেলার রাজাপুর ইউনিয়নের আগুরিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। এসময় ভিকটিমকে উদ্ধার করা হয়। এছাড়া দুই গগ্রাম হেরোইন সহ বেল্লাল হোসেন (২৫) কে আটক করা হয়। সে বেলকুচি পৌর এলাকার চরচালা গ্রামের হযরত আলীর ছেলে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী দৌলতপুর ইউনিয়নের সোলাকুড়া গ্রামের মৃত ককুদ্দুসের ছেলে মোঃ লাবু (৩০)।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এই পপ্রতিবেদককে জানান, রবিবার (১৬ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অপহরণ, মাদক ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ জনকে আটক করা হয়েছে। এসময় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০২-২০২০ ১০:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 324 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ