সেন্ট মার্টিন্সে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, মোট ২১ মরদেহ উদ্ধার
০৪ মে, ২০২৬ ১১:০২ অপরাহ্ন

  

সেন্ট মার্টিন্সে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, মোট ২১ মরদেহ উদ্ধার

নিউজরুম
১৭-০২-২০২০ ০৩:১০ অপরাহ্ন
সেন্ট মার্টিন্সে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, মোট ২১ মরদেহ উদ্ধার

কক্সবাজারের সেন্ট মার্টিন্সের কাছে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবে নিখোঁজ আরও তিনজনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে উদ্ধারকৃত মৃতদেহের সংখ্যা ২১ জনে দাঁড়াল, যাদের সবাই রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টার সময় সেন্ট মার্টিন্সের পশ্চিম বিচের নিকটবর্তী স্থান থেকে আরো দুই অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের সেন্ট মার্টিন্স স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট নাঈম-উল হক কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ উদ্ধারকৃত নিহতদের বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছর। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

মঙ্গলবার ভোরে রোহিঙ্গা নারী-পুরুষ নিয়ে মালয়েশিয়াগামী ট্রলারটি ডুবে যায়। কোস্ট গার্ড, নৌবাহিনীর সদস্য ও স্থানীয় জেলেরা ১৫ রোহিঙ্গার লাশ উদ্ধার করে। জীবিত উদ্ধার করা হয় ৭২ জনকে। শেষ খবর পাওয়া পর্যন্ত আরো ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ওই এলাকায়।


নিউজরুম ১৭-০২-২০২০ ০৩:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 126 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com