তাড়াশে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৬ মে, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৭-০২-২০২০ ১২:৩৭ অপরাহ্ন
তাড়াশে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের  তাড়াশে  মাদক বিরোধী অভিযান চলিয়ে ৮৬ বোতল ফেন্সিডিলসহ মোঃ আতাউর রহমান চাঁদ  নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  সিরাজগঞ্জ র‌্যাব-১২এর সদস্যরা। 
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ সিরাজগঞ্জ  এর কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার।
আটককৃত মোঃ আতাউর রহমান চাঁদ(৪৭) হলেন নাটোরের সিংড়া উপজেলার কোর্টপাড়া চাঁদপুর গ্রামের মোঃ আঃ আজিজ এর ছেলে। 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানাধীন বারুহাস মেলাপাড়া গ্রামের বারুহাস আইডিয়াল কলেজের উত্তর পাশের্^ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আতাউর রহমান চাঁদ  কে গ্রেফতার করা হয়। এ সময় ৮৬ বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইলসেট  ও নগদ ৪,০০০/-টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০২-২০২০ ১২:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 693 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com