সলঙ্গায় বিএনপির অসুস্থ্য সভাপতিকে দেখতে নেতা-কর্মীদের ভীড়।
০৪ মে, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন

  

সলঙ্গায় বিএনপির অসুস্থ্য সভাপতিকে দেখতে নেতা-কর্মীদের ভীড়।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৭-০২-২০২০ ০৯:৩৭ পূর্বাহ্ন
সলঙ্গায় বিএনপির অসুস্থ্য সভাপতিকে দেখতে নেতা-কর্মীদের ভীড়।

সলঙ্গা প্রতিনিধি : সলঙ্গায় বিএনপির উজ্জল নক্ষত্র,সলঙ্গার মাটি ও মানুষের নেতা,দলমত নির্বিশেষে যাকে সবাই এক নামে ডাকে মতি ভাই,সলঙ্গা থানা বিএনপির সফল সাবেক সভাপতি, বারবার নির্বাচিত সলঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার সম্প্রতি অসুস্থ্য হয়ে ঢাকার একটি হসপিটালে ভর্তি হন। চিকিৎসা ও অপারেশন শেষে তার নিজ বাড়ি সলঙ্গার চৌবিলা এলে সলঙ্গার এই প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ ভীড় জমায়। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে সলঙ্গা থানা বিএনপি,যুব দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় নেতা অসুস্থ্য মতিয়ার রহমান সরকারকে দেখতে তার বাসায় ভীড় জমায়। উপস্থিত নেতৃবৃন্দ আল্লাহর কাছে তার শারীরিক অবস্থার দ্রুত সুস্খ্যতা কামনা করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক,সলঙ্গা থানা যুবদলের সভাপতি রাশেদুল হাসান পাপন, সাধারন সম্পাদক শাহীন রেজা,জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, ঘুড়কা ইউনিয়ন বিএনপি নেতা আইউব আলী মাস্টার,ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর,সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহিম,ধুবিল ইউনিয়ন যুব দলের সভাপতি আনোয়ার হোসেন,নলকা ইউনিয়ন যুব দলের সভাপতি,রাজপথের লড়াকু সৈনিক মাসুদ রানা সহ অঙ্গ সংগঠনের শতাধীক নেতৃবৃন্দ।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৭-০২-২০২০ ০৯:৩৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 359 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com