সিরাজগঞ্জে মোটরসাইকেল সাইট দিতে গিয়ে বাস খাদে পড়ে ২নারীসহ নিহত-৩
০৪ মে, ২০২৬ ১১:০২ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে মোটরসাইকেল সাইট দিতে গিয়ে বাস খাদে পড়ে ২নারীসহ নিহত-৩

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৬-০২-২০২০ ০৭:১২ অপরাহ্ন
সিরাজগঞ্জে মোটরসাইকেল সাইট দিতে গিয়ে বাস খাদে পড়ে ২নারীসহ নিহত-৩
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও অন্তত ২৪ জন। রবিবার দুপুরে বঙ্গববন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিমুলবাড়ি গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী শাপলা খাতুনের (২৭) পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মনজিল হক জানান, বগুড়া থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছে গাইবান্ধা থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে সাইড দিতে নেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় এবং মোটরসাইকলটি ছিটকে দূরে চলে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক নারী ও পুরুষ যাত্রী এবং মোটরসাইকেল আরোহী শাপলা খাতুন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসটির ২৩জন যাত্রী ও মোটরসাইকেলটির চালককে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির জানান, মোটরসাইকেল আরোহী নিহত নারী গাইবান্ধা থেকে তার ভাই আব্দুল মমিনের সাথে মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন। দুর্ঘটনায় মমিনের একটি পাঁ কেটে গেছে। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-০২-২০২০ ০৭:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 691 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com