বেলকুচিতে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পালাতক আসামী আটক
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৬-০২-২০২০ ০৬:১১ অপরাহ্ন
|
|
বেলকুচিতে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পালাতক আসামী আটক
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে দুই বছরের সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামী নুর আলমকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে বেলকুচি পৌর এলাকার দেলুয়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটককৃত নুর আলম বেলকুচি পৌর এলাকার দেলুয়া গ্রামের পাশানের ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেলুয়া গ্রাম থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত একাধিক মামলার পালাতক আসামী নুর আলম নামে ১ জনকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-০২-২০২০ ০৬:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 527 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ