তাড়াশে স্কুল ছাত্রী ধর্ষন মামলার প্রধান আসামী তানজিল গ্রেফতার
১৭ মে, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে স্কুল ছাত্রী ধর্ষন মামলার প্রধান আসামী তানজিল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৬-০২-২০২০ ০৪:২৪ অপরাহ্ন
তাড়াশে স্কুল ছাত্রী ধর্ষন মামলার প্রধান আসামী তানজিল গ্রেফতার

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে স্কুল ছাত্রী ধর্ষন মামলার প্রধান আসামী তানজীল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।
রবিবার ভোর রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থেকে তানজীলকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। 
দুপুরে র‌্যাব-১২ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুুব রহমান তানজীলকে গ্রেফতার নিশ্চিত করে জানান র‌্যাবের প্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের সাথে আমাদের পুলিশও ছিলো। 
মামলা সুত্রে জানা যায়, তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের রফিকুল ইসলামের ছেলে তানজীল হোসেন বাড়ির পাশ্ববর্তী ৯ম শ্রেণীর স্কুল ছাত্রীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। গত ৬ ফেব্রæয়ারী বৃহস্পতিবার বিকেলে তানজীল মেয়েকে নিজ বাড়িতে ডেকে এনে প্রেমের প্রস্তাব দেয়। এসময় স্কুল ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তানভীন জোর পূর্বক তাকে ধর্ষন করে। রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রী দৌড়ে বাড়িতে চলে এসে ঘটনাটি তার পরিবারকে অবগত করে। পরে পরিবারের লোকজন তাকে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের তানজীল হোসেন (২০) তার পিতা রফিকুল ইসলাম ও চাচাতো বোন আইরিন আসামী করে তাড়াশ থানায় ধর্ষন মামলা দায়ের করেন। এই মামলায় রাতে তানজীলকে গ্রেফতার করে র‌্যাব।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৬-০২-২০২০ ০৪:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 647 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com