শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৬-০২-২০২০ ১০:০৮ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ১০ দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ এখনো পর্যন্ত ধর্ষক সহ কোন আসামীকে গ্রেফতার করতে পারেন নি।
এদিকে ধর্ষিতার বাবা অভিযোগ করেন বিষয়টি মিমাংসার জন্য আসামীরা প্রভাবশালীদের মাধ্যমে তার আত্মীয় স্বজনকে চাপ দিচ্ছেন।
মামলা সুত্রে জানা গেছে, ০৬ ফেব্রæয়ারী তাড়াশ উপজেলার পৌর সদরের ভাদাস গ্রামের রফিকুল ইসলামের ছেলে তানজিল হোসেন বাড়ির পাশ্ববর্তী ওই স্কুল ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে এনে প্রেমের প্রস্তাব দেয়। এ সময় স্কুল ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে বখাটে তানজিল (২০) জোর পূর্বক তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় গত ৯ ফেব্রæয়ারী ধর্ষিতার বাবা বাদী হয়ে তিনজনকে আসামী করে তাড়াশ থানায় মামলা করেন। মামলার আসামীরা হলেন, ধর্ষক তানজিল হোসেন (২০), ধর্ষকের বাবা রফিকুল ইসলাম (৫২) ও তার চাচাতো বোন তাহারিন খাতুন (৩০)।
এদিকে গুরুতর অসুস্থ্য ওই ধর্ষিতা স্কুলছাত্রী সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরপর গত ১০ দিনেও পুলিশ মামলার কোন আসামীদের গ্রেফতার করতে পারেন নি।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি মাহাবুবুুল ইসলাম জানিয়েছেন, আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান চলছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com