জাতীয় নাট্যোৎসব সিরাজগঞ্জ অঞ্চলের পর্দা উঠলো
১৯ এপ্রিল, ২০২৬ ০৩:৩৭ পূর্বাহ্ন

  

জাতীয় নাট্যোৎসব সিরাজগঞ্জ অঞ্চলের পর্দা উঠলো

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৬-০২-২০২০ ১২:৩৫ পূর্বাহ্ন
জাতীয় নাট্যোৎসব সিরাজগঞ্জ অঞ্চলের পর্দা উঠলো

উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জে পর্দা উঠলো গ্রুপ থিয়েটার ফেডারেশনের জাতীয় নাট্যোৎসব রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ অঞ্চলের।
শনিবার সন্ধ্যায় শহরের শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে সিরাজগঞ্জ অঞ্চলের নাট্যোৎসবের শুভ উদ্ধোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। সঞ্চলনা করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়ামের সদস্য মমিন বাবু। উদ্ধোধনী দিনে গ্রুপ থিয়েটার সংগঠন রুপক নাট্য গোষ্ঠী মঞ্চায়ন করে নাটক কদম তলীর কালা চাঁন । নাটক শেষে অভিনেতাদের হাতে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সভাপতি রবীন্দ্র সংগীত শিল্পী ড.জান্নাত আরা তালুকদার হেনরী। এসময় তিনি বলেন মুক্তিযোদ্ধাদের দেশের স্বাধীনতা অর্জনের যে ত্যাগ আমরা তার মুল্যায়ন করতে পারি নাই,এবং তাদের যথাযথ সম্মান এখনো দিতে পারি নাই। তার পরও আজ দেখছি নতুন প্রজন্মের অনেক দর্শক তাদের এই ইতিহাসগুলো সঠিক ভাবে জানা প্রয়োজন। নাটকটি রচনা করেছেন গোলজার হোসেন এবং নির্দেশনা দিয়েছেন রাসেল আহমেদ শিবলী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলজার হোসেন,রাসেল আহমেদ শিবলী,রাইসুল ইসলাম রোমান্স,সোহেল রানা প্রমুখ। অভিনেতাদের প্রাণবন্ত অভিরয় দর্শকদের মুগ্ধ করে। এসময় অডিটরিয়াম ছিলো দর্শকে ভর্তি।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে,সংস্কৃতি মন্ত্রনালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগীতায় আয়োজিত জাতীয় নাট্যোসবের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ অঞ্চলের ১৩ টি সংগঠন নাটক মঞ্চায়ন করবে। ১৬ ফেব্রুয়ারি নাট্য চক্র মনোয়ার হোসেন মনু রচিত এবং ইমরান মুরাদ নির্দেশিত নাটক নাবালক,১৭ ফেব্রুয়ারি রুপকার নাট্য গোষ্ঠী উল্লাপাড়া বিশেষ কোরিগ্রাফি পদর্শনী করবে এবং নাট্য নিকেতন মঞ্চায়ন করবে এ কে আজাদ রচিত এবং দিলীপ গেীর নির্দেশিত নাটক যুদ্ধ সন্তান। ১৮ ফেব্রুয়ারি শাহজাদপুর থিয়েটার মঞ্চায়ন করবে বঙ্গপিতা, ২০ ফেব্রুয়ারি বির্বতন শাহজাদপুর মঞ্চায়ন করবে বাঁশ গাথান জলা,২২ ফেব্রুয়ারি দুর্বার নাট্য গোষ্ঠির মানিক তলার আলা সর্দার,২৩ ফেব্রুয়ারি কথক থিয়েটারের বর্ণমালা এবং থিয়েটার মঞ্চর রাজ নিতীর ঝুলি,২৪ ফেব্রুয়ারি তরুন সম্প্রদায়ের বাউথ নামা এবং ২৫ ফেব্রুয়ারি নাবিক নাট্য গোষ্ঠির নিম হেকিম এবং ২৬ ফেব্রুয়ারি সমাপনি দিনে নাট্যলোক মঞ্চায়ন করবে নাটক রুপ সুন্দরি। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। প্রতিদিন সন্ধ্যা ৭ টায় নাটক মঞ্চায়ন হবে। 

 


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-০২-২০২০ ১২:৩৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 508 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com