মুকসুদপুরের ২৯ শিক্ষার্থী পরীক্ষা দেবে রাতে
২৬ এপ্রিল, ২০২৬ ০৫:৪৪ পূর্বাহ্ন

  

মুকসুদপুরের ২৯ শিক্ষার্থী পরীক্ষা দেবে রাতে

নিউজরুম
১৫-০২-২০২০ ০২:৪০ অপরাহ্ন
মুকসুদপুরের ২৯ শিক্ষার্থী পরীক্ষা দেবে রাতে

গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রিস্টান সম্প্রদায়ের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের ২৯ জন শিক্ষার্থী আজ শনিবার রাতে এসএসসি পরীক্ষা দেবে। ধর্মীয় বিধান মতে শনিবার দিনের আলোতে লেখাপড়া করা নিষেধ থাকায় রাতে এসব পরীক্ষার্থী তাদের পরীক্ষা দেবে। তারা সবাই মুকসুদপুর উপজেলার কেলগ মুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ওই শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সুপার ভাইজার আবদুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, খ্রিস্টান সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের ধর্মীয় বিধান মতে শনিবার দিনের আলোতে লেখাপড়া করা নিষেধ আছে। তাই ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। অন্যান্যদের সাথে ওই ২৯ পরীক্ষার্থীকে সকাল ৯টায় দুপুরের খাবার সাথে নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। তাদের কেন্দ্রের আলাদা একটি কক্ষে রাখা হবে। রাত ৯টায় পরীক্ষা শেষে তাদের বাইরে যেতে দেওয়া হবে। এ বছর এই শিক্ষার্থীদের ১৫ ও ২২ ফেব্রুয়ারী এই ভাবে পরীক্ষা নেওয়া হবে।

জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মিনতি বৈদ্য জানান, ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছি। দুপুরের এ বছর ১৫ জন ছাত্র ও ১৪ জন ছাত্রী শনিবারের পরীক্ষাগুলো রাতে দেবে। আশা করছি, কোনো প্রকার সমস্যা ছাড়াই ওই শিক্ষার্থীরা রাতে পরীক্ষা দিতে পারবে।


নিউজরুম ১৫-০২-২০২০ ০২:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 313 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com