সিরাজগঞ্জে ৬৩ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক
১৭ মে, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে ৬৩ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৫-০২-২০২০ ০২:৩১ অপরাহ্ন
সিরাজগঞ্জে ৬৩ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক

সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৩ কেজি গাঁজা ও ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের র‌্যাব-১২ সদস্যরা। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যারে এএসপি প্রনব কুমার সরকার।

আটকরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় মহাজিদপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র মোঃ রাসেল মিয়া (২৬) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের বয়তুল্লার পুত্র মোঃ মমিনুল ইসলাম (৩০)।

বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অস্থায়ী চেক পোষ্ট বসানো হয়। এসময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় ও ট্রাকের চালক ও হেলপা কে আটক করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। 


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৫-০২-২০২০ ০২:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 654 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com