কাজিপুরে র‌্যাবের জালে ধরা ইয়াবা কারবারি
১৭ মে, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে র‌্যাবের জালে ধরা ইয়াবা কারবারি

আব্দুল জলিল
১৪-০২-২০২০ ০৩:৪৬ অপরাহ্ন
কাজিপুরে র‌্যাবের জালে ধরা ইয়াবা কারবারি

কাজিপুর  প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজার এলাকা থেকে আব্দুল খালেক (৬২) নামের এক ইয়াবা কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। সে উপজেলার সোনামুখীর ইউনিয়নের রৌহাবাড়ি গ্রামের মৃত দিলবর আলী পুত্র।এ ব্যাপারে তার বিরুদ্ধে ওইদিন রাতে র‌্যাব মাদকদ্রব্য আইনে মামলা করেছে। 
মামলাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে র‌্যাব ১২’র একটি দল সোনামুখী বাজারে অভিযান চালিয়ে খালেককে ধরে ফেলে। এসময় তার নিকট থেকে ৫৭০ পিচ ইয়াবা ট্যাবলেট, নগদ পাঁচ হাজার পাঁচশত টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 


আব্দুল জলিল ১৪-০২-২০২০ ০৩:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 222 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com