বেলকুচিতে অভিযানে ডাকাতি মামলাসহ ৬ জন আটক
১৭ মে, ২০২৬ ০১:৪৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে অভিযানে ডাকাতি মামলাসহ ৬ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৩-০২-২০২০ ০৮:৪৮ অপরাহ্ন
বেলকুচিতে অভিযানে ডাকাতি মামলাসহ ৬ জন আটক
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে বিশেষ অভিযানে ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলার ৬ জন আসামীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের গাবগাছি গ্রামের শাহাজাহান সরকারের ছেলে মঈন সরকার(২২), স্বপনের ছেলে আশরাফুল (২৫), আদম মোল্লার ছেলে ঝন্টু মোল্লা (২০), আলী সরকারের ছেলে মোহাম্মাদ আলী (২০), হাছেন আলীর ছেলে রাব্বী (২৩) ও কামারখন্দ উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম বাবু (৩২)। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৩-০২-২০২০ ০৮:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 968 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com