হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৭ মে, ২০২৬ ০২:৪৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৩-০২-২০২০ ০৭:৪১ অপরাহ্ন
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ বাজার এলাকার চৌরাস্তা মোড়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। তারা হলো, পাবনার সদর উপজেলার মন্দিরপুর গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে লিটন মিয়া (২৫) ও কুষ্টিয়ার দৌলতপুর থানার হোসেন আবাদ কান্দীপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মাকছুদুর রহমান কিরন (২০)।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬৮৮ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২টি সিম, ১ হাজার ৫শ টাকাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৩-০২-২০২০ ০৭:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 215 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com