কাজিপুরে ৫৭০ পিছ ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৭ মে, ২০২৬ ০৪:০০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে ৫৭০ পিছ ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৩-০২-২০২০ ০৭:১৮ অপরাহ্ন
কাজিপুরে ৫৭০ পিছ ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের  কাজিপুরে  মাদক বিরোধী অভিযানে ৫৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আঃ খালেক আকন্দ নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা। 
বৃহঃস্প্রতিবার  বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ সিরাজগঞ্জ  এর কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার। আটককৃত মোঃ আঃ খালেক আকন্দ(৬২) কাজিপুরের রৌহাবাড়ী উত্তর পাড়া গ্রামের মৃত দিলবার আলী আকন্দ এর ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কাজিপুর থানাধীন সোনামুখি বাজারস্থ মোঃ আল-আমিন(২৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর  অভিযান পরিচালনা করে মোঃ আঃ খালেক আকন্দ কে গ্রেফতার করা হয়। এ সময় ৫৭০ পিচ ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইলসেট  ও নগদ ৫,৫০০/-টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৩-০২-২০২০ ০৭:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 266 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com