কামারখন্দে প্রতিবন্ধি ধর্ষন মামলা আসামী আটক
১৭ মে, ২০২৬ ০২:৫১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে প্রতিবন্ধি ধর্ষন মামলা আসামী আটক

মোঃ খায়রুল ইসলাম
১৩-০২-২০২০ ০৫:২২ অপরাহ্ন
কামারখন্দে প্রতিবন্ধি ধর্ষন মামলা আসামী আটক

খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দে ঝাঐল ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধি এক কিশোরীর পা বেঁধে ধর্ষনের ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত সুলতান মাহমুদকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারী) রাতে প্রতিবন্ধির বাবা বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে রাত আড়াইটার দিকে সদর উপজেলার সয়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত সুলতান মাহমুদ (৫৫), কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের মৃত হযরত মওলানার ছেলে।

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহিনুর কবির জানান, গ্রেফতারকৃত সুলতান মাহমুদকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারী সকালে তার শারীরিক প্রতিবন্ধি কিশোরী বাড়ির বাইরে খেলা করছিলো। এসময় বাড়ির পাশ্ববর্তী মুদী দোকানদার সুলতান মাহমুদ তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। ঘরের মধ্যে নিয়ে ছাগলের রশি দিয়ে পা বেঁধে ধর্ষন করে। এসময় প্রতিবন্ধি কিশোরী চিৎকার করলে ওড়না দিয়ে তার মুখ চেপে ধরে ধর্ষন করে। পরে বাড়ি ফিরে এসে ঘটনাটি তার মা ও দাদাকে জানায় ওই কিশোরী। 


মোঃ খায়রুল ইসলাম ১৩-০২-২০২০ ০৫:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 895 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com