বগুড়া সদরের আশোকোলা ১৬ প্রহর ব্যাপী হরিবাসর অনুষ্ঠিত
০৩ মে, ২০২৬ ০৬:২৪ অপরাহ্ন

  

বগুড়া সদরের আশোকোলা ১৬ প্রহর ব্যাপী হরিবাসর অনুষ্ঠিত

নিউজরুম
১৩-০২-২০২০ ১০:৫০ পূর্বাহ্ন
বগুড়া সদরের আশোকোলা ১৬ প্রহর ব্যাপী হরিবাসর অনুষ্ঠিত

১২ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে বগুড়া সদরের নূনগালা ইউনিয়নের আশোকোলা দক্ষিণপাড়া হিন্দুপাড়া (পুরাতন) লক্ষ্মী মন্দিরে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাঁধা গোবিন্দের নীলা কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত হরিবাসরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান সফিক। তিনি  বলেন, যার যার ধর্ম তাদের কাছে পালন করতে কোন বাধা নেই, যে কোন ধর্মীয় কাজে আমার সার্বিক সহযোগিতা থাকবে। এখানে প্রায় ৩০টি হিন্দু পরিবারে ২০০ জন লোক বসবাস করে কোন মন্দির না থাকায় তারা ধর্মীয় উৎসব ঠিকমত পালন করতে পারেন না, তারা প্রধান অতিথিকে মন্দির নির্মানের কথা জানালে তিনি আস্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন,  বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক  খলিলুর রহমান খলিল, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, শহর শ্রমিক লীগের(উত্তর) সভাপতি জালাল উদ্দীন, শহর যুবলীগেরর সভাপতি  মোশারফ হোসেন বুলবুল,শামিম আহম্মেদ  মোস্তাফিজার রহমান বাবু, লীলা কীর্তন কমিটির সভাপতি শ্রী শ্যামল চন্দ্র দাস , সহ-সভাপতি শ্রী উজ্জল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী জিতেন চন্দ্র দাস, কোষাধ্যক্ষ শ্রী কমল চন্দ্র দাস, সহ কোষাধ্যক্ষ শ্রী রঞ্জিত চন্দ্র দাস, শ্রী বিপুল কর্মকার, শ্রী গোষ্ট কর্মকার শ্রী অজিত কর্মকার সহ লীলা কীর্তন শ্রবণকারী ভক্ত বৃন্দু। ১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মহাপ্রভুর ভোগের মধ্য দিয়ে ১৬ প্রহর ব্যাপি লীলা কীর্তনের সমাপ্ত হয়। এ অনুষ্ঠানে অন্যান্য এলাকা হতে আগত শিল্পিরা লীলাকীর্তন পরিবেশন করেন।


নিউজরুম ১৩-০২-২০২০ ১০:৫০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 268 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com