বেলকুচির দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা (ভিডিও সহ)
২৫ এপ্রিল, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন

  

বেলকুচির দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১২-০২-২০২০ ০৭:০৯ অপরাহ্ন
বেলকুচির দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা প্রকল্প বাস্তরায়ন কর্মকর্তা জাকির হোসেন ও উপজেলা আনসার ও ভিডিপির অফিসার মোশারফ হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী উক্ত দুই কর্মকর্তা উপজেলার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেয়ার সময় কাঁন্নায় ভেঙ্গে পরেণ। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে বেলকুচি উপজেলা অফিসার ক্লাবের আয়োজনে উপজেলার হল রুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানার সঞ্চলনায় ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপত্বিতে বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম,গোলাম রেজা, প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, মৎস্য অফিসার আইয়ুব আলী, সমাজ সেবা অফিসার ইলিয়াস হাসান শেখ, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ন-সাধারন সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল প্রমুখ। এসময় বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদায়ী দুই কর্মকর্তাকে বেলকুচি উপজেলা পরিষদ ও বেলকুচি প্রেসক্লাবের পক্ষথেকে থেকে সম্মননা প্রদান করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২-০২-২০২০ ০৭:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 558 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com