শিরোনামঃ
নিউজরুম ১২-০২-২০২০ ০৫:৪২ অপরাহ্ন |
অনূর্ধ্ব ১৯ দলের অবিস্মরণীয় বিশ্বকাপ জয় ছুঁয়ে গেছে দিনাজপুর বিকেএসপিতে। এই আনন্দ উদযাপনে শামিল হন কোচ ও শিক্ষার্থীরা। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবরসহ সাত সদস্য এখানকার শিক্ষার্থী হওয়ায় আনন্দ পেয়েছে দ্বিগুণ মাত্রা। ইতিহাস গড়া ক্রিকেটারদের নিয়ে গর্বিত এখানকার সবাই।
দিনাজপুর শহরের অদূরে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। এখানেই বেড়ে ওঠা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলীর। শুধু আকবর নন, পারভেজ হাসান ইমন, হাসান মুরাদসহ একই দলের বেশ ক’জন সতীর্থেরও ক্রিকেটের হাতেখড়ি এখানে।
আকবরদের শুরুটা ২০১২ সালে। স্কুলপর্যায়ে জেলার কয়েকজন ক্রিকেট কোচের হাতে প্রশিক্ষণ শুরু করেন তারা। ২০১৫-১৬ সাল পর্যন্ত উত্তরবঙ্গের এই পাঠশালায় নিজেদের প্রস্তুত করেন আকবররা।
দিনাজপুরের পাঠ চুকিয়ে সাভার বিকেএসপিতে প্রশিক্ষণ শুরু করে যুবারা। এরপরের গল্পটা শুধুই উত্থানের। সেই যুবারা এখন ইতিহাস। অনন্যা কীর্তি গড়ে প্রথমবার বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে অনূর্ধ্ব ১৯ এর প্রতিনিধিরা। এমন সাফল্য অনুপ্রেরণা যোগাচ্ছে জুনিয়রদের।
নিজের হাতে গড়া এসব ক্রিকেটারের বিশ্বজয়ে গর্বিত, এ আনন্দের ভাগিদার আমরাও বলে জানান কোচ ইরফানুজ জামান সোহাগ ও কোচ আকতার ইমাম সোহেল আনোয়ার।
দিনাজপুর বিকেএসপি থেকে প্রশিক্ষণ নেয়া সফল এই ক্রিকেটারদের সাফল্যে আনন্দিত আমরা সবাই জানান উপ-পরিচালক আখিনুর রহমান রুশো।
দেশের বিভিন্ন জেলা থেকে এখানে ক্রিকেটে ১২৭ ও সাঁতারে ২৩ জন ছাত্র প্রশিক্ষণ নিচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com