হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে খানাখন্দের কারণে ধীরগতি আর ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন

  

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে খানাখন্দের কারণে ধীরগতি আর ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১১-০২-২০২০ ০৬:১৬ অপরাহ্ন
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে খানাখন্দের কারণে ধীরগতি আর ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

আশরাফুল ইসলাম রনি 
বেহাল দশা সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের। । এতে দুর্ভোগের শেষ নেই যাত্রী ও চালকদের। যদিও সড়ক বিভাগ বলছে, রমজানের আগেই শেষ হবে সংস্কার কাজ। সংস্কার না হওয়ায় নাজুক অবস্থা সড়কের। বিপাকে লাখো মানুষ। ধীরগতি আর হেলেদুলে চলছে যানবাহন। সাথে ধুলোয় মাখা চারপাশ। প্রথম দেখায় গাঁয়ের কোনো পথ মনে হলেও এটি সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই সড়কের ৯ কিলোমিটার অংশের এমন বেহাল দশা। ছোট-বড় গর্তের কারণে ঝুঁকি নিয়েই চলছে হাজারো যানবাহন। কখনো গাড়ি বিকল হয়ে তৈরি হচ্ছে যানজট। এতে দুর্ভোগের শেষ নেই উত্তরাঞ্চলের যাত্রী ও চালকদের।
সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, সংস্কার কাজ চলছে। রমজানের আগেই পাল্টে যাবে মহাসড়কের চেহারা।
এ প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, শুধু আশ্বাস নয় সড়কটি দ্রæত মেরামত করলে দুর্ভোগ কমবে লাখো মানুষের

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-০২-২০২০ ০৬:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 325 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com