শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-০২-২০২০ ০৫:৩০ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে মঙ্গলবার অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫ শিক্ষককে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান এই দন্ড প্রদান করেন। পুকুরপাড় দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আব্দুর রশিদ, প্রতাপ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও উল্লাপাড়া আহম্মদ আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সুলতানা রাজিয়াকে ৫ হাজার টাকা করে এবং এলংজানী দাখিল মাদ্রাসার সুপার শাহাদৎ হোসেন ও রাজমান দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান আব্দুল হাদীকে ২ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়। এরা এই পরীক্ষা কেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষা গ্রহণের দায়িত্ব পালন করছিলেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান শিক্ষকদের দন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com