শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১০-০২-২০২০ ০৯:১৪ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষ্যে সোমবার উল্লাপাড়ায় এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র ও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র এবং উপজেলা পরিষদ তহবিল থেকে হুইল চেয়ার দেওয়া হয় ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com