বেলকুচিতে নবাব-মনি হোটেলসহ ৫ টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যামান আদালতের জরিমানা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-০২-২০২০ ০৯:০৯ অপরাহ্ন
|
|
বেলকুচিতে নবাব-মনি হোটেলসহ ৫ টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যামান আদালতের জরিমানা
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা, বাসি খাবার বিক্রির দায়ে নবাব-মনি রেস্টুরেন্টসহ ৫টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকালে বেলকুচি উপজেলার ৩টি খাবার হোটেল ও ২ টি মিষ্টি তৈরির কারখানায় অভিযান চালায় ভাম্যমান আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পচা-বাসি খাবার বিক্রি করার অপরাধে নবাব-মনি হোটেলসহ ৫টি দোকানে ১৯ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত-ই-জাহান।
এসময় অভিযান পরিচালনাকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, থানা উপ-পরিদর্শক বাবুল হোসেন প্রমুখ।
অভিযান পরিচালনার সময় নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত-ই-জাহান এই পপ্রতিবেদককে জানান, আমরা অভিযান পরিচালনা করে নবাব-মনি রেস্টুরেন্টসহ ৫ টি প্রতিষ্ঠানকে বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ১৯ হাজার টাকা জরিমানা করেছি এবং সামনে দিনগুলোতে তা অব্যহত থাকবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-০২-২০২০ ০৯:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 942 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ