বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যানের পিতা জালাল উদ্দিনের জানাযা সম্পন্ন
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ইউসুফ আলী শেখের পিতা জালাল উদ্দিন শেখের জানাযা নামাজ সম্পন্ন হয়েছে।
সোমবার ভোরে জালাল উদ্দিন শেখ দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান (ইন্নালিল্লাহি.......রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। তিনি পাঁচ ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুত্বে স্থানিয় এমপি আলহাজ আব্দুল মমিন মন্ডল, জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, পৌর মেয়র বেগম আশানূর বিশ্বাসসহ বেলকুচি প্রেসক্লাব, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।
সোমবার বাদ যোহর বেলকুচি পৌর এলাকার চরচালা ঈদগাঁ মাঠে মরহুমের জানাযা সম্পন্ন হয়েছে। তার জানাযা নামাজে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফী খাঁন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি আওয়ামী যুবলীগের আহব্বয়ক সাজ্জাদুল হক রেজা, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নুরে আলম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।