শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-০২-২০২০ ০৭:০৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বাবা-ছেলেসহ তিন জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে ভিকটিমেন বাবা শরীফুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন।
আসামিরা হলেন- তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের তানজীল হোসেন (২০), তার বাবা রফিকুল ইসলাম ও চাচাতো বোন আইরিন।
মামলাসূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের রফিকুল ইসলামের ছেলে তানজীল হোসেন বাড়ির পাশ্ববর্তী ৯ম শ্রেণীর স্কুল ছাত্রীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। গত বৃহস্পতিবার বিকেলে তানজীল ভিকটিমকে নিজ বাড়িতে ডেকে এনে প্রেমের প্রস্তাব দেয়। এ সময় স্কুল ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তানভীন জোর পূর্বক তাকে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রী দৌড়ে বাড়িতে চলে এসে ঘটনাটি তার পরিবারকে জানায়। পরে পরিবারের লোকজন তাকে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে স্কুল ছাত্রী এই হাসপাতালের গাইনী ও প্রসূতি ওয়ার্ডে ভর্তি রয়েছে।
এদিকে স্কুল ছাত্রীর বাবা মামলা দায়েরের কথা স্বীকার করে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, মামলা দিতে দেরি করায় আসামিদের গ্রেফতার করা যায়নি। অভিযান চলছে যে কোন সময় আসামিদের গ্রেফতার করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com