শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১০-০২-২০২০ ০২:৫৩ অপরাহ্ন |
সোহাগ হাসান: ডাকাতি ও হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী ইউসুফ আলীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। সোমবার ভোর রাতে ঢাকা জেলার যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দন্ডপ্রাপ্ত আসামী ইউসুফ আলী সিরাজগঞ্জ সদর উপজেলার সড়াইচন্ডি খনকারপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে । সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ দাউদ বলেন , গ্রেফতারকৃত ইউসুফ আলীর বিরুদ্ধে ২০১৩ সালে বগুড়ায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় ২০১৬ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন । দীর্ঘদিন ধরে সে পলাতক ছিলেন । আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সিরাজগঞ্জ সদর থানাকে অবগত করে। সোমবার ভোরে ঢাকার যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com