বেলকুচিতে একাধিক মামলার আসামী ইয়াবাসহ আটক
১৭ মে, ২০২৬ ০৩:৫৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে একাধিক মামলার আসামী ইয়াবাসহ আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৯-০২-২০২০ ০৮:০৮ অপরাহ্ন
বেলকুচিতে একাধিক মামলার আসামী ইয়াবাসহ আটক
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে ১শ পিছ ইয়াবাসহ একাধিক মামলার আসামী আবুল কালাম মান্নাকে  আটক করেছে থানা পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে বেলকুচি পৌর এলাকার দেলুয়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে আবুল কালাম মান্না (৩২) কে ১শ পিছ ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত আবুল কালাম মান্না বেলকুচি সদর ইউনিয়নের বারপাকিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল বারেক খাঁনের ছেলে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই, মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দেলুয়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে ১শ পিছ ইয়াবাসহ আবুল কালাম মান্না নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে পূর্বেরও একাধিক মামলা রয়েছে। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৯-০২-২০২০ ০৮:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 641 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com