শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৯-০২-২০২০ ০৭:০০ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ রোববার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হৃদয় সাহার বাড়িতে গেলেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। তিনি এ সময় হৃদয়ের বাবা মাকে বুকে জড়িয়ে ধরে সমবেদনা জ্ঞাপন করেন। সাংসদ এ সময় হৃদয়ের পরিবারের জন্য অর্থ প্রদান করেন। উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লার বাসিন্দা ডেকোরেটর ব্যবসায়ী আকালু সাহার ছেলে হৃদয় সিরাজগঞ্জের চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অর্নাস কলেজের ৩য় বর্ষের ছাত্র ছিল। গত ১ ফেব্রুয়ারী হৃদয় রাতে বাড়ি ফেরার পথে মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের পাশে মাদকাসক্ত এক প্রাইভেটকার চালক তাকে চাপা দিলে সে নিহত হয়। হৃদয় তার বাবা মার একমাত্র সন্তান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com