তাড়াশে বিএডিসি প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত শুরু
১৭ মে, ২০২৬ ০৬:০১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে বিএডিসি প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত শুরু

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৯-০২-২০২০ ০৬:৪২ অপরাহ্ন
তাড়াশে বিএডিসি প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত শুরু

আশরাফুল ইসলাম রনি:সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক সেচ যন্ত্রের লাইসেন্স দেবার নামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) তাড়াশ অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইসরাফিল হোসেন কৃষকের কাছে উৎকোচের টাকা আনতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। 
রোববার টাঙ্গাইল জেলা বিএডিসির উদ্দ্যান উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম তাড়াশ বিএডিসির অফিসে সকালে তদন্ত কার্যক্রম শুরু করেন। 
তিনি ভুক্তভোগী একাধিক কৃষক, দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস  সহ সংশ্লিষ্টদের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেন। 
এদিকে তাড়াশ অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইসরাফিল হোসেনের বিরুদ্ধে তদন্তের খবর শুনে তদন্তের বাহিরে থাকা অনেক ভুক্তভোগী কৃষকেরা তদন্ত কর্মকর্তার দপ্তরে  আসলেও শুধুমাত্র সংবাদপত্রে প্রকাশিত নাম থাকা উৎকোচ দেয়া কৃষকদের অভিযোগ নেয়া হচ্ছে বলে তারা জানান। 
উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ ডিসেম্বর বিএডিসির ওই উপ-প্রকৌশলী ইসরাফিল হোসেন উপজেলার দেশীগ্রাম তালম ইউনিয়ন এলাকায় বৈদ্যুত্যিক সেচ যন্ত্রের আবেদনকারী কৃষকদের নিকট থেকে উৎকোচের টাকা নিতে ও তাগাদা দিতে আসেন। সে সময়ে স্থানীয়রা তাকে আটক করে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদে বসিয়ে রাখেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুচলিকা নিয়ে তাকে ছেড়ে দেন। 
এ ঘটনায় ১৭ ও ১৮   ডিসেম্বের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে সংস্থাপন বিভাগ, শৃঙ্খলা শাখা , বিএডিসি , কৃষি ভবন ঢাকা এর স্মারক নং ১২.০৬. ০০০০. ২০৩.২৭.৩৪৮. ১৯-২১৫৪ তারিখ ১৪ জানুয়ারী ২০২০ ইং মোতাবেক তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়।    
এ প্রসঙ্গে তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল জেলা বিএডিসির উদ্দ্যান উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম জানান, তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-০২-২০২০ ০৬:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 291 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com