তাড়াশে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে ধর্ষন
১৭ মে, ২০২৬ ০৫:৫৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে ধর্ষন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৯-০২-২০২০ ০৬:৩৬ অপরাহ্ন
তাড়াশে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে ধর্ষন

আশরাফুল ইসলাম রনি: 
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সিরাজগঞ্জের তাড়াশে এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে প্রতিবেশি তানজীল (২০) নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে। নির্যাতিত স্কুল ছাত্রীকে গুরুতর অবস্থায় স্কুল ছাত্রীকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের গাইনী ও প্রসূতি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ঘটার পর থেকে তানজীল ও তার পরিবার পলাতন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রবিবার দুপুরে স্কুল ছাত্রীর বাবা শরীফুল ইসলাম বলেন, তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের রফিকুল ইসলামের ছেলে বাড়ির পাশ্ববর্তী তানজীল হোসেন তার মেয়েকে স্কুলে যাতায়াতের পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। গত বৃহস্পতিবার বিকেলে তানজীল তার মেয়ে নিজ বাড়িতে ডেকে এনে প্রেমের প্রস্তাব দেয়। এসময় স্কুল ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে বখাটে তানভীন জোর পূর্বক তাকে ধর্ষন করে। রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রী দৌড়ে বাড়িতে চলে এসে ঘটনাটি তার পরিবারকে অবগত করে। পরে পরিবারের লোকজন তাকে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। বর্তমানে এই হাসপাতালে স্কুল ছাত্রী চিকিৎসাধীন রয়েছেন।সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. রঞ্জন কুমার দত্ত বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ বছর বয়সী ওই কিশোরী ভর্তি হয়। তার নিম্নাঙ্গের ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। সেখানে একটি সেলাই দেয়া হয়েছে। তবে বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত রয়েছে। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তবে পরিবারের কেউ এখনো অভিযোগ নিয়ে থানায় আসেনি।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-০২-২০২০ ০৬:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 615 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com