নলকা সিডিপির আয়োজনে ঋতুস্রাব কালীন স্বাস্থ্যবিধি ক্যাম্পেইন
০৪ মে, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন

  

নলকা সিডিপির আয়োজনে ঋতুস্রাব কালীন স্বাস্থ্যবিধি ক্যাম্পেইন

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৯-০২-২০২০ ০৫:৪৬ অপরাহ্ন
নলকা সিডিপির আয়োজনে ঋতুস্রাব কালীন স্বাস্থ্যবিধি ক্যাম্পেইন

সলঙ্গা  প্রতিনিধি ঃ সলঙ্গায় কিশোরী ও মায়েদের নিয়ে ঋতুস্রাব কালীন স্বাস্থ্যবিধি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপির অয়োজনে গতকাল রবিবার দুপুর ১টায় থানার এরান্দহ সপ্রাবি স্কুল মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।বক্তাগণ মেয়েদের বয়ঃসন্ধিকালীন,ঋতুস্রাব কালীন স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা,স্বাস্থ্যবিধি, এ বিষয়ে শিক্ষক,অভিভাবকদের ভূমিকা ও গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। সিডিপির ম্যানেজার মিঃ কর্ণেল কস্তার সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিমুল ইহসান তৌহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সরকার, সিডিপির সহকারী ম্যানেজার মিঃ কিরন বাড়ই, হেলথ অফিসার মোঃ পারভেজ আহমেদ সহ অনেকে। উক্ত ক্যাম্পেইনে ২ শতাধিক কিশোরী ও মা উপস্থিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৯-০২-২০২০ ০৫:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 369 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com