উইকেট শিকারে যোগ দিলেন ইবাদত-রুবেল
৩০ এপ্রিল, ২০২৬ ০৪:০৭ পূর্বাহ্ন

  

উইকেট শিকারে যোগ দিলেন ইবাদত-রুবেল

নিউজরুম
০৯-০২-২০২০ ১২:৪০ অপরাহ্ন
উইকেট শিকারে যোগ দিলেন ইবাদত-রুবেল

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশ দলকে সাফল্য এনে দিয়েছেন পেসার আবু জায়েদ রাহি। তার তৃতীয় শিকারে পরিণত হয়েছেন সেঞ্চুরিয়ান বাবর আজম। রাহির বলে মোহাম্মদ মিঠুনের তালুবন্দি হয়ে শেষ হয় বাবরের ১৯৩ বলে ১৪৩ রানের ইনিংস। শেষ হলো চতুর্থ উইকেটে আসাদ শফিকের সঙ্গে ১৩৭ রানের চমৎকার এক জুটি। এরপর ১২৯ বলে ৬৫ রান করা আসাদ শফিককে লিটন দাসের গ্লাভসবন্দি করেন এবাদত হোসেন। উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান (‌১০) শিকার হন রুবেল হোসেনের। পাকিস্তানের সংগরহ ৬ উইকেটে ৩৮২ রান। তাদের লিড হয়েছে ১৪৯ রানের।

এর আগে ম্যাচের দ্বিতীয় দিন গতকাল শনিবার ৩ উইকেট ৩৪২ রান তোলে পাকিস্তান। বাবর আজম অপরজিত ছিলেন ১৪৩* রানে এবং আসাদ শফিক ৬০* রানে। দলীয় ২ রানেই বাংলাদেশকে সাফল্য এনে দেন আবু জায়েদ রাহি। তার বলে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসবন্দি হন আবিদ আলী (০)। এরপর ৯১ রানের জুটি গড়েন শান মাসুদ আর আজহার আলী। ১৫৭ বলে ১১ বাউন্ডারিতে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ৩০ বছর বয়সী শান মাসুদ। এর পরেই ১৩৫ বলে ১৫ বাউন্ডারিতে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকান বাবর আজম।

নিজেদের প্রথম বাংলাদেশ অল-আউট হয় মাত্র ২৩৩ রানে। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩ রানেই প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার তামিম ইকবাল (৩) আর অভিষিক্ত সাইফ হাসান (০)। অধিনায়ক মুমিনুল করেন ৩০ রান। টিকে থাকার লড়াই করতে করতে নাজমুল হোসেন শান্ত করেন ১১০ বলে ৪৪ রান। বাংলাদেশের ইনিংসের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান মোহাম্মদ মিঠুন। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি করেন ১৪০ বলে ৬৩ রান। ৫৩ রানে ৪ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ২টি করে নিয়েছেন মোহাম্মদ আব্বাস আর হারিস সোহেল।


নিউজরুম ০৯-০২-২০২০ ১২:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 209 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com